


সিলেট জেলা প্রতিনিধি : নুরজাহান কলেজের এক ছাত্রী শাহিমা বেগমের বিরুদ্ধে বারবার উত্যক্ত ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল আলীম নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, যিনি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে জড়িত এবং ক্ষমতাশালী ব্যক্তি বলে জানা গেছে।
ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, কলেজে যাওয়া-আসার পথে তাকে একাধিকবার বিরক্ত করা হতো। অভিযুক্ত ব্যক্তি তাকে রেস্টুরেন্টে যেতে বলতেন, প্রেমের প্রস্তাব দিতেন, যা ছাত্রী বারবার প্রত্যাখ্যান করেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাকে ২০১৮ সাল থেকে উত্যক্ত করে আসছে এবং একই ধরনের উত্যক্ততার শিকার আরও অনেক ছাত্রী হয়েছেন।
ছাত্রী জানান, বিষয়টি পরিবারকে জানানোর পর তার ভাই অভিযুক্তকে জিজ্ঞাসা করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি আরও ভয়ংকর হয় যখন ভুক্তভোগী রাজনৈতিকভাবে বিএনপিকে সমর্থন করে একটি ফেসবুক পোস্ট দেন। তার সেই পোস্টের জেরে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন এবং এক পর্যায়ে রাস্তায় পথরোধ করে ধর্ষণের চেষ্টা করেন, এবং জনসম্মুখে হুমকি দিয়ে বলেন, “তোমাকে ধর্ষণ করব, কেউ তোমাকে বাঁচাতে পারবে না।”
স্থানীয় লোকজন ভয়ে এগিয়ে না এলে কিংবা কেউ কেউ এগিয়ে এলেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে তার দলের লোকজন এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। পরে বিষয়টি থানায় জানাতে গেলে পুলিশ কর্মকর্তারা বলেন, “তার কথায় রাজি হয়ে গেলে তো হতো।” তার বিরুদ্ধে মামলা করার অধিকার পুলিশের নেই—এমন পরিস্থিতিতে ছাত্রীর পরিবার মামলা করতে পারেনি এবং এখনো ভয়ে দিন কাটাচ্ছেন।
ছাত্রীর পরিবার ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার দাবি করে দেশবাসীর কাছে বলেন, “আমরা ন্যায়বিচার এবং আমাদের মেয়ের ভবিষ্যতের নিশ্চয়তা চাই, এবং সম্মানহানির বিচার চাই।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

