মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে এনটিভি ইউরোপ’র প্রতিনিধি তাজিদুল ইসলামকে সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ’র সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মোঃ তাজিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা।

রবিবার বিকেলে সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান সহ গণমাধ্যমকর্মীরা।

তাজিদুল ইসলাম ছাতক উপজেলার মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি।হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছোট বেলা থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ থেকে ভিডিও কনটেন্ট ও এডিটিং বিষয়ে যুক্ত হন। এছাড়াও স্ক্রিপ্ট রাইটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ক্যামেরা শট, সিনেমাটিক ভিডিও ধারনের অভিজ্ঞতা রয়েছে তার। উল্লেখ্য, গত ৬ এপ্রিল এনটিভি ইউরোপ’র সিইও সাবরিনা হোসাইন ছাতক প্রতিনিধি হিসেবে তাজিদুল ইসলাম কে নিয়োগ কার্যকর করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656