সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ভাটি বাংলার কিংবদন্তি চিকিৎসক ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মানুষের প্রিয় মুখ, চিকিৎসা সেবায় ভাটির বাতিঘর খ্যাত ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন চিকিৎসাসেবায় নিবেদিত এক উজ্জ্বল প্রতীক। ভাটির মানুষ তাঁকে ভালোবেসে ডাকতেন “দিরাইয়ের দেবী শেঠী” নামে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ভাটি এলাকার হাজারো মানুষের হৃদয়ে তিনি ছিলেন নির্ভরতার আরেক নাম। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণির মানুষের চিকিৎসার জন্য তিনি ছিলেন আশ্রয়স্থল। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে, নিজের জীবন উৎসর্গ করে গেছেন মানুষের সুস্থতা ও জীবনের গুণগত মান উন্নয়নে।

ডা. রসেন্দ্র কুমার তালুকদার ১৯৪৬ সালের ১ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জয়কলস (চৌকা) গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের মাঝে বেড়ে উঠলেও অসাধারণ মেধা ও অধ্যবসায়ে এগিয়ে যান তিনি। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই মেধাবী এই মানুষটি তাঁর স্বপ্নপূরণের পথে এক মুহূর্ত থেমে থাকেননি।

চিকিৎসাসেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমৃত্যু। অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ভাটিবাংলার এই গর্বিত সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656