মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবীদের উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অনুষ্ঠিত হলো শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দোয়ারাবাজার কল্যাণ সমিতি, সুনামগঞ্জ-এর উদ্যোগে এই মহতি আয়োজন সম্পন্ন হয়। ২০২৫ সালের এই আয়োজনে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোভাব আরও ইতিবাচক ও উদ্যমী করে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি বেলায়েত হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাগত বক্তব্য প্রদান করেন সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যিনি সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুন অর রশীদ তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত করতে। আজ যারা মেধাবী শিক্ষার্থী হিসেবে সম্মাননা পাচ্ছে, তারাই আগামী দিনে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের প্রেরণা যোগায় না, বরং পুরো সমাজে শিক্ষার গুরুত্ব আরও গভীরভাবে ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656