মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকানা হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে একজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওড়ে এ ঘটনা ঘটেছে। মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মরহুম হুসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাকনা হাওরে বোরো ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আশপাশের স্থানীয়রা তার লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। সাথে থাকা তার ছেলে একটু দূরে থাকায় ওই শিশু সুস্থ রয়েছে বলে জানান কয়েকজন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পতিত হলে ঘটনাস্থলে মানিক মিয়া নামে এক শ্রমিক নিহত হন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656