মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার ৭ দিনের কেন্দ্রিয় ঘোষিত দ্বিতীয় দিনে সাংবাদিকদের অংশ গ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুসলিম ফুটবল ক্লাব আলমপুরের সাথে ছাতক উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে পারেনি। ফলে প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়। মুফস্বল সাংবাদিক ফোরামের হয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচে খেলেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমানসহ আরও অনেকেই।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালয়েশিয়া প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আবদুল আউয়াল। বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খালেদ, শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের সহ সভাপতি অজিত কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পাপলু মিয়া, ক্রিড়া ব্যক্তিত্ব আলী আহমদ তালুকদার, লিলু মিয়া প্রমুখ।

কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জে ১৪ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে শোভা যাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656