মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে পথরোধ করে হামলা ও ৫লক্ষ টাকা ছিনতাই 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় কর্মস্থলে ফেরার পথে এক আনসার সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (৪ মে) সকালে উপজেলার বালিউড়া বাজার সংলগ্ন এলাকায় তিন যুবক তাঁর পথরোধ করে হামলা চালায় এবং সঙ্গে থাকা নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহত আনসার সদস্যের নাম মো. আমিরুল ইসলাম (৩৫)। তিনি রামনগর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য হিসেবে সিলেটে কর্মরত। ছুটি শেষে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলের পথে রওনা হন তিনি।

পথিমধ্যে তিন যুবক তাকে থামিয়ে অতর্কিতভাবে আক্রমণ চালায়। পরে তারা তার সঙ্গে থাকা ভিসা-সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য সাথে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

মঙ্গলবার (৬ মে) আমিরুলের ভাই কামরুল ইসলাম দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে রামনগর গ্রামের সুনু মিয়ার ছেলে রবি মিয়া (২২), সফিকুল ইসলামের ছেলে সজিব মিয়া (২০), এবং ভিখারগাঁও গ্রামের সামসু মিয়ার ছেলে সুজন মিয়াকে (১৯) অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656