মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দিরাইয়ে উদীচীর সহসভাপতি গোপাল চন্দ্র দাশের মৃত্যুতে শোকের ছায়া

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দিরাই উপজেলা শাখার সহসভাপতি গোপাল চন্দ্র দাশ। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

গোপাল চন্দ্র দাশ এক মেয়ে, চার ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, দিরাই উদীচীর সভাপতি মনোজ কান্দি পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অনুপম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রবীণ এই সংস্কৃতিকর্মীর মৃত্যুতে দিরাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656