মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আনিসুর রহমান পলাশ স্টাফ রিপোর্টারঃ

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত দ্বন্দ্ব।

বুধবার (১৪ মে) সকালে চান্দের ও সলিম গোষ্ঠীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত নিয়াজুল মিয়া চান্দের গোষ্ঠীর সদস্য ও তোতা মিয়ার পুত্র। ঘটনার সময় দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে দু-গোষ্ঠী রণক্ষেত্র তৈরি করে পুরো এলাকায়। বাড়িঘরে হামলা-ভাঙচুর, চিৎকার ও আতঙ্কে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের জমি ও সামাজিক আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ করে এক যুবকের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ। গত সোমবার রাতে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সকালেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শিশু-বৃদ্ধসহ অনেকেই নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরপরই সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, “দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা সংঘর্ষে ইন্ধন দিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656