সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈদের আসছে এ আর পলাশের নতুন প্রেমের গান ভালোবাসি ময়না

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : প্রবাসে থেকেও গানকে ভালোবাসে একের পর এক সুরেলা উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিসুর রহমান পলাশ। এবার আসছে তাঁর নতুন গান “ভালোবাসি ময়না”।

প্রিয় মানুষ “ময়না”-কে ঘিরে সাজানো এই গানটির কথা ও সুর করেছেন নিজেই আনিসুর রহমান পলাশ। গানটি সম্পর্কে তিনি বলেন, “ময়নাকে নিয়ে অনেক স্বপ্ন আমার,অনেক ভালোবাসি তাকে। মনের কথা গুলো এই গানে সুরে সুরে গাওয়ার চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে।”

গানটির সংগীতালয় করেছেন দেবাশীষ দেবু ও ভিডিও গ্রাফিক্স করেছেন সাগর আহমেদ। ইতিমধ্যে গানের কাজ সম্পন্ন হয়েছে এবং রিলিজের জন্য প্রস্তুত। রংধনু স্টুডিও থেকে গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদের আগেই এ আর পলাশের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে “ভালোবাসি ময়না”।

গত শুক্রবার জেদ্দার একটি কনফারেন্স হলে “ভালোবাসি ময়না” গানটির পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, বিশিষ্ট ব্যবসায়ীসহ নোয়াব গ্রুপ ও মক্কার সবুজ বাংলা রেস্টুরেন্ট সার্বিক সহযোগিতা ছিল।

উল্লেখ্য, আনিসুর রহমান পলাশ বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এস এ টিভি’র সিনিয়র রিপোর্টার, জাতীয় দৈনিক সরজমিন বার্তা’র স্টাফ রিপোর্টার এবং দৈনিক হাওড় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656