মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শিশু কানন স্কুলে চুরি ঘটনায় ২ চোর সহ ৩ জন গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় ০২ জন চোর ও চোরাইমাল ক্রয় বিক্রয়কারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

গত রবিবার ১৮ মে শিশু কানন স্কুলের পিয়ন আশুরাইল গ্রামের রোকিয়া বেগম পিতাঃ খেলু মিয়া সকাল ৮.৩০ টার সময় স্কুলে এসে বিভিন্ন কক্ষে তালা ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে জানান। প্রধান শিক্ষক ছাদিকা আশ্রাব (৪০) এসে দেখতে পায় বিভিন্ন কক্ষের তালা ভাঙিয়ে ৭টি সিলিং ফ্যান চুরি হয়েছে । এ ব্যাপারে প্রধান শিক্ষক সাদিকা আশ্রাব বাদী হয়ে ১৯ /০৫/২৫ খ্রিঃ থানার মামলা দায়ের করেন।
নাসিরনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নাসির মিয়ার ছেলে ১। মোঃ ফরহাদ প্রঃ জীবন (২৪), গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের জামাল খাঁর ছেলে ২। মোঃ শিপন মিয়া (২৫) কে গ্রেফতার করে। আসামীদের জবানবন্দীতে চোরাইমাল ক্রয় বিক্রয়কারী ফান্দাউক ইউনিয়নের পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডের খুরশেদ আলী ছেলে ৩। মোঃ আজিজুল হক প্রঃ নসুল (৪০) নিকট থেকে সিলিং ফ্যানের পাখা উদ্ধার সহ গ্রেফতার করে ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656