সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রোমান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ২নং হবিবপুর ইউনিয়ন তথা,শাল্লা উপজেলার সর্বস্তরের লোকজন সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রোমান আহমেদ। তিনি শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

তিনি তার দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া । নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক – এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

ছাত্রদল নেতা রোমান আহমেদ আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা শাল্লা উপজেলা ছাত্রদল সবসময় তারণ্যের অংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ। বার বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যেও তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।

পরিশেষে ছাত্রদল নেতা রোমান আহমেদ বলেন, সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী,দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656