মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ভোক্তা সচেতনতা বাড়লে কমবে অনিয়ম: সুনামগঞ্জে সিসিএস’র মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম এই প্রত্যয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা।

শনিবার (৫ জুলাই) সকালে জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস)’ সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি’র সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলনের সঞ্চলনায় মতবিনিময় সভায় জেলার ১২টি উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিতি ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে ভোক্তাদের অধিকতর সচেতন হওয়া জরুরি। খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য না লেখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও প্রয়োজন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী জাহিদ হাসান চৌধুরী, নুরুল হক, এম এ বারী সিদ্দিকী, আব্দুস সামাদ আফেন্দী, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান, আবুল হাসান, নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভোক্তা অধিকার নিয়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা। সভায় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656