মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে “ভোক্তা অধিকার (CCS)” এর উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আবু তাহের দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি : 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজ ২৪ জুলাই ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কনফারেন্স হল রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মুফতি আবু তাহের মিসবাহ।
শাহাদাত মাহমুদ শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে, উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ তিনি তার বক্তব্যে বলেন দোয়ারাবাজারে সিসিএস সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, সিসিএস সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে অতিথি অতিথি ছিলেন ওবায়দুল হক মিলন, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার।
সভায় দোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কনসাস কনজ্যুমারস সোসাইটি এর অর্ধশত সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার এর সদস‍্য, সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকগন এসময় তারা তাদের বক্তব্যে বলেন ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সিসিএস দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দোয়ায় সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656