সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান

জুলাই জাগরণ – নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাই পূনর্জাগরণে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন।

শনিবার (২৬শে জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা’র- সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

তিনি বলেন, জুলাই পূনর্জাগরণ আমাদের নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধের দিকে ফিরে তাকাতে শেখায়। শান্তিগঞ্জ থেকে শুরু হোক নতুন সমাজ নির্মাণের যাত্রা—সত্য, ন্যায় ও আদর্শে গঠিত হোক আগামীর বাংলাদেশ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দিপ বিশ্বাস, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) তারেক জামিল অপু,বিআরডিবি কর্মকর্তা আসীম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নীতেশ চন্দ্র বর্মণ, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, জুলাই যোদ্ধা তৌকির আহমেদ, শাহিনুর রহমান, সজল আহমদ, শিক্ষার্থী বৃত্ত চৌধুরী, জুলাই সংগীত পরিবেশন করেন ইউপি সদস্য সবুজ মিয়া।

কর্মসূচিতে সমাজের অবক্ষয় রোধ, নৈতিকতাভিত্তিক নেতৃত্ব গঠন এবং ন্যায়ের পথে জীবন পরিচালনার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, এই শপথ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে যুব সমাজ আদর্শের পতাকা উঁচিয়ে ধরবে এবং আগামী দিনে নেতৃত্ব দেবে।

এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লিটন মিয়া, হাফেজ আবু হানিফা নোমান, সমাজকর্মী জয়ন্ত চৌধুরী, শাহ আলম চিশতী, হিল্লোল পুরকায়স্থ, রায়হান সাদিক, সোহানুর রহমান সোহান ও সুমন মিয়া সহ উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, উপকারভোগী শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে নগদ চেক প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656