সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ-নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, বিএনপির সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার, এম এ মঈন, জাসাসের আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, তাতীদলের সভাপতি শাহীন মেম্বার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা ও গোলবাহার আক্তার। তাছাড়াও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, এহসানুল কাদের মিল্টন,কেএম মারজান, মোজাহিদুল ইসলাম,চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক দলের জেলা সদস্য শামিম তালুকদার, অলিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656