মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে জনস্রোত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

ছাতক-দোয়ারাবাজার আসনের আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার দিনব্যাপী তিনি গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তার আগমন উপলক্ষে এলাকাজুড়ে তৈরি হয় জনস্রোত।

গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকরা তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলার সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি হাফিজ আব্দুল হাই ও ক্বারী সালেহ আহমদ, পৌর সভাপতি মাও জহির আহমদ, সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, ইয়াহিয়া খান মাহবুব, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মঞ্জুরুল রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ, জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আইন উদ্দিন সুজন, হাফিজ হারুন আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আমির উদ্দিন সহ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা একে একে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাফিজ আব্দুল কাদির এসময় বলেন, “মানুষের ভালোবাসা আমার প্রেরণা। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার অঙ্গীকার। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেন, তবে আমি শিক্ষা খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রসারে নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও উল্লেখ করেন, ছাতক-দোয়ারাবাজারের দীর্ঘদিনের পিছিয়ে পড়া উন্নয়নকে ত্বরান্বিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656