মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদযাপন করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শাপলা চত্বরে আলোচনা সভার মাধ্যমে জনগণকে তথ্য অধিকার বিষয়ে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, তথ্য অধিকার সঠিকভাবে কার্যকর হলে জনগণ সরকারি ও বেসরকারি সেবা সহজে পাবে, পরিবেশ সংরক্ষণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। তারা তথ্য অধিকারকে গণতান্ত্রিক অধিকার এবং টেকসই উন্নয়নের অপরিহার্য হাতিয়ার হিসেবে অভিহিত করেন।

এছাড়া বক্তারা তথ্য কমিশনের সংস্কারের মাধ্যমে আইনটি জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও এই আইনের মাধ্যমে তাদের প্রাপ্য সেবা পেতে পারে। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন শাহ্ কামাল, ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, সুহেল আলম, মিজানুল হক সরকার, নুরুজ্জামান জুয়েল, আরিফুজ্জামান রিপন, শফিউল আলম, মাইনুদ্দিন, শাহ মোশাহিদ আলম ফয়সল, মিজানুর রহমান, দবির মিয়া ও আফজাল হোসেন আবু তাহের নাইম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656