সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আওয়ামী ওলামালীগ নেতা আব্দুল করিমের বাড়িতে পুলিশের তদন্ত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আওয়ামী ওলামালীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিমের বাড়িতে ২০তারিখ মঙলবার বিকেলে পুলিশ একটি তদন্ত অভিযান পরিচালনা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হঠাৎ করে আব্দুল করিমের বাড়িতে উপস্থিত হয়ে ঘন্টাখানেক ধরে তল্লাশি চালায়।

তদন্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে আব্দুল করিমের কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন দেখা দেয়, যার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল করিম দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একসময় স্থানীয় ওলামালীগ এর শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656