বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত সুনামগঞ্জের শিক্ষকরা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মো. শাহ আলম

স্টাফ রিপোর্টার :: দীর্ঘ সংগ্রামের পর অবশেষে ন্যায্য দাবি আদায় করলেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বেতনভুক্ত শিক্ষকদের জন্য বহুল প্রত্যাশিত বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হওয়ায় সারা দেশের শিক্ষক সমাজে বইছে আনন্দের জোয়ার।

ঢাকা প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে টানা দশ দিনব্যাপী আন্দোলনের পর ২১ অক্টোবর সরকারের ঘোষণার মাধ্যমে আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে। আন্দোলনের নেতৃত্ব দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ৭.৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) হারে বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর হবে এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর হবে।

এই ঐতিহাসিক অর্জনে সারা দেশের শিক্ষকদের মনে উৎসবের আমেজ তৈরি হয়। সুনামগঞ্জেও তার ব্যতিক্রম হয়নি। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে ২১ অক্টোবর সন্ধ্যায় জেলা স্কাউট ভবনে সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলার শিক্ষক নেতৃবৃন্দদের উদ্যোগে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া,সাতগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ছত্তার,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম,আলহাজ জমিরুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন,বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মো. রুহুল আমিন,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হাসান,জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমন রায় এবং নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, “এটি শুধু বাড়িভাড়া বৃদ্ধির অর্জন নয়, বরং এটি শিক্ষকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার একটি মাইলফলক। ভবিষ্যতে পূর্ণ জাতীয়করণের দাবিও এভাবেই সফল হবে।”

আলোচনার শেষে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে.এম. শামছুল আলম রাসেল সাম্প্রতিক আন্দোলনে অসুস্থ হয়ে পড়া সহকর্মীকে দেখতে যান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656