সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিরাইয়ে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়নের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় ৩০ মিনিট পৌর শহরের থানা পয়েন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।

সহকারী শিক্ষক সুজিত মিয়ার সভাপতিত্বে ও গুলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নরোত্তম রায়, রুহুল আমিন, মোমেনা সিদ্দিকা তাপসী, বকুল রায়, সানোয়ার হোসেন ইমন, আবুহেনা চৌধুরী, বিশ্বজিৎ দাস, সালিমুল হক, দেবেশ তালুকদার, বাবুল সরকার, অনিরুদ্ধ দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো সেই দাবিগুলো বাস্তবায়িত হয়নি। বক্তারা ঢাকায় সহকারী শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও অমানবিক আচরণের প্রতিবাদ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656