মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে অভিযানে দুই আসামি গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থানা পুলিশের দুইটি আলাদা টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এএসআই আল আমিনের নেতৃত্বে প্রথম দফার অভিযানে দক্ষিণ সুনামগঞ্জের শত্রুমর্দন এলাকায় অভিযান চালিয়ে সিআর নং–১৪৭/২৩, ধারা ১৩৮ (Negotiable Instruments Act) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দেবনাথকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, একই ধারার সিআর নং–৫১/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছালিকুর রহমান (৩৩) কে ডুংরিয়া গ্রাম থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর দুইজনকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, “ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামীদের ধরতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656