মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আব্দুল কাদির এন্ড জাহানারা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:: সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে আব্দুল কাদির এন্ড জাহানার দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ২২ নভেম্বর। এবছর ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৮ম শ্রেণির মোট প্রায় নয়শত শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় পাচঁটি কেন্দ্রে অংশ গ্রহণ করে। আব্দুল কাদির এন্ড জাহানারা মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: ছালিক সুমন মাসিক উত্তর সুরমাকে জানান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগীতা ও মেধা বিকাশের লক্ষ্যে ২০২৪ খ্রি: আব্দুল কাদির এন্ড জাহানারা মেধাবৃত্তি প্রচলণ শুরু করি।

জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মো: আব্দুল কাদির ও তার সহধর্মিণীর জাহানারা’র নামে এই মেধা বৃত্তির নামকরণ করা হয়েছে। তাঁদের সুযোগ্য সন্তান জনাব আবুল কালম আজাদ রাসেল এই বৃত্তির সার্বিক সহযোগিতা করছেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের অনুরোধে এবছর বৃত্তির পরিসর সম্প্রসারণ করা হয়েছে। অনুষ্ঠিত মেধাবৃত্তির পরীক্ষার ফলাফল ০৭ ডিসেম্বর প্রকাশিত হবে এবং ‍ডিসেম্বর মাসের শেষ দিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656