মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের আলোচিত নাজিম হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান ওরফে দিলদার (৩৪) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছেন।

নাজিম হত্যার পর আত্মগোপনে থাকা অবস্থায় তিনি জগন্নাথপুরে নিজ মামাকেও হত্যার অভিযোগে নতুন আরেকটি মামলার আসামি হন।

গত আগস্টে দিলোয়ার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মামার বাসায় অবস্থান করছিলেন। সেখানে মামা হত্যা মামলায় নুরমিয়া পীর বাদী হয়ে ৬ আগস্ট ২০২৫ তারিখে জগন্নাথপুর থানায় এফআইআর নং–৬/৮/২০২৫, জিআর নং–১৬১/২৫ হিসেবে মামলা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‍্যাবের একটি বিশেষ টিম মিরপুর ইউনিয়নের বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে দুই হত্যা মামলার এ প্রধান আসামিকে গ্রেফতার করে। পরে তাকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত দিলোয়ার খান, পিতা মৃত খলিল খান। তার স্থায়ী ঠিকানা শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম। বর্তমানে তিনি কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর (নাদামপুর সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন।

জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম জানান, ২২ নভেম্বর গ্রেফতারকৃত দিলোয়ারকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656