সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে নবাগত ইউএনও শাহজাহানের পরিচিতি সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহজাহান এবং নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলী উল্লাহর সঙ্গে কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শাহজাহান ও সঞ্চালনা করেন  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ–৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. শাহীনুর রহমান, জয়কলস, পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

পরিচিতি সভায় ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, “শান্তিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা, নিষ্ঠা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা–সুধীজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656