সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতকে সিডিএম কেয়ার প্রাথমিক মেধাবৃত্তি অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাতক-দোয়ারাবাজার মিডিয়া কেয়ার (সিডিএম) আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সেভ দ্য রোড সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভ দ্য রোড সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আহমদ আল-কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক গৌছুল হক নাঈম। তাঁরা বলেন, শিশুদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নাজির আহমদ রাজু। পরীক্ষকের দায়িত্ব পালন করেন মা মণি আইডিয়া একাডেমির প্রিন্সিপাল মঈনুল ইসলাম, হোয়াইট বার্ড একাডেমি দামোধরতপী শাখার ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম রেদুয়ান, হোয়াইট বার্ড একাডেমি বড়কাপন শাখার ভাইস প্রিন্সিপাল ওলিবুর রহমান ওলি এবং সানরাইজ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক আব্দুল কাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সুষ্ঠু আয়োজন ও শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক। তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656