সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাবিটা জেলা মনিটরিং কমিটি থেকে অব্যাহতি চাইলেন মিলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩-এর আওতায় গঠিত জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক (বর্তমান সাধারণ সম্পাদক) মো. ওবায়দুল হক মিলন।

আবেদনে তিনি উল্লেখ করেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কোনো পর্যায়ের কর্মী বা সংগঠক সরকারি প্রকল্প বাস্তবায়ন কমিটি কিংবা মনিটরিং কমিটির সদস্য থাকতে পারেন না। নীতিগত এই অবস্থানের পরও তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য করা হয়েছে।

মো. ওবায়দুল হক মিলন আরও জানান, বিষয়টি জানিয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁর অপারগতার কথা অবহিত করেছেন। তবুও তাঁর নাম কমিটির তালিকায় বহাল থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আবেদনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক ও কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতির কাছে তাঁকে উক্ত কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে অনুলিপি প্রদান করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী ও জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মামুন হাওলাদারসহ শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656