


শহীদুল ইসলাম রেদুয়ান : আত্মশুদ্ধির মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী -এর শান্তিগঞ্জ উপজেলা শাখা ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
বুধবার (৪ মার্চ) বিকালে শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ সভাপতিত্বে ও জামায়াতের সেক্রেটারি দিলওয়ার হোসেন ও জয়েন্ট সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পেশাজীবী জামায়াতের আমীর এড. ইয়াসীন খাঁন।
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ,উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর, সহ-সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আফসার উদ্দিন, প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, বিএনপি নেতা আবুল লেইছ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংবাদকর্মী, জামায়াত, ছাত্রশিবির সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

