


নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন রেবা আক্তার।
ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
রেবা আক্তার উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
গণসংযোগকালে তিনি বলেন, মানুষের পাশে থাকা ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যে তার প্রচারণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই উপজেলায় নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়ছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

