শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

পূর্ব ইব্রাহিমপুরে সংগঠনের ইফতার মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহিমপুরে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণদের মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬তম দিনে পূর্ব ইব্রাহিমপুর মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শাহ আলম সেরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়া আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা আনোয়ার হোসেন, হাজী আবিদুর রহমান, ইকবাল হোসেন, মো. নবী হোসেন পরশ, মো. মুসলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার হোসাইন আহমদ আনিস, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন, শাখাওয়াত হোসেন মিন্টু, মো. রাসেল আহমদ, রিপন আহমদ, ইমরান হোসেন মানিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সংগঠনের নেতারা জানান, ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করাই সংগঠনের মূল লক্ষ্য। বর্তমানে সংগঠনটিতে ২৫ জন উপদেষ্টা ও ১৬৯ জন সক্রিয় সদস্য রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656