


শহীদুল ইসলাম রেদুয়ান : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে ও গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর সোহেল আহমদ এর সঞ্চালনায় আন্তর্জাতিক
নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস,উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি এনামুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ,পুষ্টি উদ্যোক্তা শিবলী বেগম,নারী উদ্যোক্তা আলেয়া বেগম,আমেনা বেগম ও শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ নাজিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ মোশারফ হোসেন, শিশু সুরক্ষা হাব অর্গানাইজার সুমন মিয়া ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

