সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বেহেস্তি ও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বন্দে আলী।সভাপতিত্ব করেন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এম শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য শামসুজ্জামান ধন মিয়া, উপজেলার প্রবীণ সমাজকর্মী মো: আব্দুর রব।

পূবালী ব্যাংকের ম্যানেজার মোকলেছুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিয়ত উল্লাহ, জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আবু আল রনি, মো: সহিবুর রহমান, সিনিয়র গণমাধ্যমকর্মী তৌহিদ চৌধুরী প্রদীপ, ওয়ালী উল্রাহ্ সরকার, শাহীন আলমসহ বিভিন্ন পেশাজীবী, ঠিকাদার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ সময় তারা সমাজে সম্প্রীতি, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656