


শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রবাস ফেরৎ ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রবাসবন্ধু ফোরাম শান্তিগঞ্জ।
রবিবার (১৮ই মার্চ) বিকাল ৩ ঘটিকায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্নস্থান থেকে বাছাই করে ১১টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠনটির তথ্য ও মিডিয়া সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম রেদুয়ান বলেন, বিদেশ ফেরত অনেক কর্মী দেশে ফিরে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের পাশে দাঁড়ানো ও সমাজে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রবাসবন্ধু ফোরামের উদ্যোগে প্রবাস ফেরতদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
প্রবাসবন্ধু ফোরামের সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বলেন, বিদেশ ফেরত অসহায় ও ক্ষতিগ্রস্তদের সমাজে পুনরেকত্রীকরণে সহায়তার লক্ষ্যেই প্রবাসবন্ধু ফোরামের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ সহ প্রবাসবন্ধু ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

