


নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে সামাজিক সংগঠন টিম ছাতকের উদ্যোগে সেহরির আয়োজন করা হয়েছে।
সংগঠনটি’র চলমান ইফতার ক্যাম্পেইন প্রকল্পের অংশ হিসেবে রমজানের ১৯তম দিনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ছাতক সরকারি হাসপাতাল এলাকায় অবস্থানরত অসুস্থ রোগী,তাদের স্বজন এবং পথচারীদের মাঝে সেহরি বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এ সময় টিম ছাতকের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ, সহ-প্রতিষ্ঠাতা জুবায়েদ আহমদ, সংগঠনের সদস্য মীর তানিম ও রুহেতুল হক সাহাত। এছাড়া ছাতক সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মাজহারুল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
টিম ছাতকের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ জানান, পবিত্র রমজান মাস জুড়ে ছাতকের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বাজার ও হাসপাতাল এলাকায় ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া তিনি সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন আমরা আগামী দিনগুলোতে এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এতে সবার সার্বিক সহযোগিতা ও দো’য়া প্রত্যাশা করি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

