মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :: ”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা আতিকুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আলমগীর হোসেন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিঠুন চক্রবর্তী অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656