বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আয়েশা আক্তারের বাড়িতে পুলিশের তদন্ত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর নারী নেত্রী আয়েশা আক্তারের বাড়িতে তদন্ত অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার (২০শে ডিসেম্বর) বিকেলে কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযানে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি ও পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি চলমান মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়দের মতে, আয়েশা আক্তার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে । সেই সুবাদে হয়ত পুলিশ এমন অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656