বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক’র সৌজন্যে ইফতার-দোয়া মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) জামালগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা খালেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আবুল হাসেম, সদর ইউনিয়নের সাবেক দলনেতা ও বিশিষ্ট সমাজকর্মী মো: আ: মালিক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ সহ বিভিন্ন ইউনিয়নের কর্মরত ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাবৃন্দ।

উল্লেখ্য যে, এর পূর্বে আরো তিন দিন মহাপরিচালকের সৌজন্যে অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালগঞ্জ উপজেলার সকল আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যাদের পক্ষ হতে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কে সকলে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে অতিথি বৃন্দ বলেন, পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাস রহমত, বরকত ও নাজাত’র (মুক্তি ক্ষমা) মাস।  এ সময় তারা সমাজে সম্প্রীতি, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে, শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশ জাতীর কল্যানে কাজ করার আহবান জানান।

শেষে বিশ্ব মুসলিম উম্মাহ’র চির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656