বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::: মাধ্যমিক শিক্ষক সমিতি বিশ্বম্ভপুর -এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় জাহাঙ্গীর আলম, পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সদস্য নুরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রধান অতিথিসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদেরকে সম্মানসূচক ব্যাচ পরিয়ে দেন।

এ সময় অতিথিরা শিক্ষক সমাজের ঐক্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির উপদেষ্টাদের মধ্যে হারুন আর রশিদ, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন প্রমূখ এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড—তাদের ঐক্যবদ্ধ উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ প্রকাশ করেন।

শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656