সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দোয়ারাবাজারে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এক আওয়ামী লীগ সমর্থক নেতা সাজিদুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু বিএনপি নেতার কথিত অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন। এর জেরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ০৬ আগস্ট ২০২৪ সকাল আনুমানিক ৮টার দিকে ইমান আলী, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, উসমান মিয়া ও খলিল মিয়ার নেতৃত্বে একদল লোক সাজিদুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র তছনছ করে। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
একই দিনে পুনরায় বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা। হামলার সময় তোফায়েল আহমেদ ও শাহজালাল হামলাকারীদের হাতে আহত হন। শাহজালালের মাথা ফেটে গেলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656