শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীর।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক কল্যাণ—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এ সময় তিনি সকলকে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, হাফিজ আখলাকুর রহমান আলমগীর আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর ১০নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র কেজাউরা হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি কেজাউরা হাফিজিয়া মাদ্রাসা ও জিয়াপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্য হিসেবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656