মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতনাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা প্রদানশান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণ

উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক ডলুরা শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার (২৩ মার্চ) উত্তর সুরমা অঞ্চলের ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদকবিরোধী আন্দোলন জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

সম্মেলনের প্রধান পরিকল্পনাকারী ছিলেন সুনামগঞ্জ জেলা যুব প্রতিনিধি ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলাম, হোসেন আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইউসুফ আহমদ এবং উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রধান প্রতিনিধি মো. ফারুক আহমদ।

জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলাম এবং ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি কুতুবউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. নুরুজ্জামান সিফাত ও ডা. এম. এ. মান্নান। এছাড়া বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ, সমাজসেবক মো. আবুল হায়াত, সুলতান আহম্মেদ, হোসেন আলী ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ মিয়া, উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব কে. এম. শামসুল আলম রাসেল, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সভাপতি মো. অহিদ মিয়া, বালিকান্দী মানবকল্যাণ পরিষদের সভাপতি মো. হারুন অর রশিদ, মালাইগাঁও উদয়ন সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. দ্বীন ইসলাম, সুরমার কথা’র সভাপতি মো. কাওছার আহমেদ, ‘অসহায় মানুষের পাশে’ সংগঠনের সভাপতি মাইনুদ্দীনসহ আরও অনেকে।

বক্তারা কুসংস্কার, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী ৩০টি সংগঠনের প্রতিনিধিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, উত্তর সুরমা অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে ১০টি সংগঠন অংশ নেয়। পরবর্তীতে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৭ এপ্রিল। এবারের সম্মেলনে সংগঠনের পরিধি বৃদ্ধি পেয়ে ৩০টিতে উন্নীত হয়েছে, যা স্থানীয় সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656