বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুরিয়ে বিনষ্ট শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭দোয়ারাবাজারে লক্ষিপুর ইউনিয়ন পরিষদে ন্যাক্কারজনক হামলা: জনতার ক্ষোভে ফেটে পড়া অবহিতকরণ সভা অনুষ্ঠিতদোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনউত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতনাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা প্রদানশান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাসিরনগরে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুরিয়ে বিনষ্ট 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী,

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার টেকানগর এলাকার বাকলংগন নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে এক বিশাল অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) ২০২৬খ্রিঃ মোবাইল কোর্ট পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন,নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন।

​অভিযান চলাকালে বাকলংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩০টি রিং জাল এবং ১০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656