মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশহাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশনাসিরনগরে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুরিয়ে বিনষ্ট শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭দোয়ারাবাজারে লক্ষিপুর ইউনিয়ন পরিষদে ন্যাক্কারজনক হামলা: জনতার ক্ষোভে ফেটে পড়া অবহিতকরণ সভা অনুষ্ঠিতদোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনউত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতনাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা প্রদানশান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছা

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে হাওর ও নদী রক্ষা আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আহমদ উসমান।

সমাবেশে বক্তব্য দেন দেখার হাওরের কৃষক আসাব আলী, মো. গৌছ উদ্দিন, আসলাম উদ্দিন, জয়নাল আবেদীন ও আজির উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।

আরও বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম রেদুয়ান, সদস্য খসরু মিয়া, ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, সমাজকর্মী কিবরিয়া, আজাদ আহমদ, মনসুর উদ্দিন, রুহুল মিয়া ও আতিকুর রহমান রাহিমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, দেখার হাওরে অকাল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বহু কৃষকের বোরো ধান তলিয়ে গেছে, ফলে তাদের স্বপ্ন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি উপজেলার খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকে শুরু করে কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের কারণে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

সমাবেশ থেকে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে টেকসই ও পরিকল্পিতভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656