1. admin@haworbarta.com : admin :
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২জন গ্রেফতার। হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২জন গ্রেফতার। হাওড় বার্তা

নিত্যানন্দ সরকার অয়ন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) লিপন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) লিপন সরকার মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২৮/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত ১০.০০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন নরনিয়া সাকিনস্থ চুকনগর টু যশোর মহাসড়কের জনৈক ইকরামুল মোড়ল এর ফ্লাক্সিলোডের দোকানের সামনে থেকে আসামি ১। মোঃ ইমরান হোসেন ওরফে টুটুল (২২), পিতা- মোঃ কওছার মোল্যা, মাতা- হাসিনা বেগম, সাং- পায়রা (পশ্চিমপাড়া কারিগর বাড়ী), থানা- অভয়নগর, ২। তরিকুল ইসলাম (২৫), পিতা- মুনছুর সরদার, মাতা- আলেয়া বেগম, সাং- শ্যামনগর, থানা-মনিরামপুর, উভয় জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয় নিজ নিজ হেফাজতে হতে সর্বমোট (২০০+১৫০)= ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) লিপন সরদার উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ২৮/০৭/২০২১ তারিখ রাত্র ১০.৩০ টার সময় টর্চ লাইটের আলোতে জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) লিপন সরকার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ১৪, তারিখ- ২৮/০৭/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca