1. admin@haworbarta.com : admin :
জাতীয় শোকদিবস উপলক্ষে আনোয়ারায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জাতীয় শোকদিবস উপলক্ষে আনোয়ারায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত 

আমজাদ হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে আনোয়ারা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখা।

শুক্রবার (২৭ শে আগষ্ট) সকালে উপজেলা ৯নং পরৈকোড়া ইউনিয়নে মাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দীন সভাপতিত্বে ও যোগেশ চন্দ্র রায় টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি মোঃ শওকতের সঞ্চলনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বাবুল, বিশেষ অতিথি পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার দেবাশীষ দত্ত ক্রেডিট,চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোঃ আলমগীর তালুকদার,সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমদসহ আরো অনেকে।

সভায় বক্তারা ১৫ আগস্টের তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলকে বিচারের দাবী জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca