1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মাদক সম্রাজ্ঞী ছমিরুনসহ আটক ২ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে মাদক সম্রাজ্ঞী ছমিরুনসহ আটক ২

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চিহিৃত মাদক সম্রাজ্ঞী ছমিরুন বেগম উরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়া (২৭)’কে ৪২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার দূর্যাপাকন এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

ছমিরুন বেগম উরফে ছরি দুর্যাপাকন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী এবং সুমন মিয়া বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার কলোনীর বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অমিত সিংহ, এএসআই রেদুয়ান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ছমিরুন বেগম উরফে ছরি ও সুমন মিয়াকে ৪২ পিছ ইয়াবাসহ আটক করেন।

আটককৃত ছরিকে ইতিপূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেফতার করে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca