1. admin@haworbarta.com : admin :
খিদমাহ ব্লাড ব্যাংকের আলিম ও হাফিজ সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

খিদমাহ ব্লাড ব্যাংকের আলিম ও হাফিজ সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন

নোমান আহমেদ
  • প্রকাশ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আলিম হাফিজদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৭ আগস্ট রোজ শুক্রবার বাদ জুম,আ দুপুর ২ ঘটিকার সময় বর্ণি উচ্চ বিদ্যালয় হলরুমে খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার সহকারী পরিচালক মাওলানা ইমরান হোসেন সেলিম ও মাওলানা নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং জন্মান্ধ হাফিজ কলিম সিদ্দিকীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সুচারুভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুর রহমান কফিল(আবির সাবিল)।সভাপতিত্ব করেন খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার পরিচালক মাওলানা আলা উদ্দিন সারওয়ার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য ভাইস চেয়ারম্যান লাল মিয়া,আল ফয়েজ ফাউন্ডেশন কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা ফয়জুর রহমান,বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশিষ্ট সমাজসেবক সারোয়ার মাহমুদ দুলা,লিডিং ইউনিভার্সিটির শিক্ষক মাওলানা জিয়াউর রহমান,দলইরগাও দারুল হাদিস মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান সাহেব,ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ,ভোলাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম মাসরুর,বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জামাল উদ্দিন জামাল,বিসর্জন পরিবারের সাধারণ সম্পাদক সমরু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান,খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আবু সাঈদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এমরান আহমদ প্রমুখ।

প্রধান অতিথি উনার বক্তব্যে তুলে ধরেন কিভাবে প্রতিদিন গনহারে মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে। সুতরাং আপনি, আমি সবাই রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসতে হবে এবং মুমূর্ষু রোগীদের জিবন বাঁচাতে সাহায্য করতে হবে।

তিনি বুঝান উপস্থিত সকলকে রক্ত দান করে সওয়াবের মালিক কিভাবে হওয়া যায় এবং বিভিন্ন দিক বক্তব্যে আলোচনা করে বুঝিয়ে দেন যে কেন আমরা রক্ত দান করবো এবং রক্ত দান করলে শরীরের কি, কি উপকার হয়,সর্বোপরি তিনি একটি কথার উপর জোরদার করে বলেন আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে। কারন সচেতনতার অভাবেই মানুষ রক্ত দানে ভয় পায়।

পরিশেষে মাওলানা আলা-উদ্দিন সাওয়ারের সমাপনী বক্তব্য দিয়ে আলিম-হাফিজ সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca