1. admin@haworbarta.com : admin :
ছাতক পৌরসভার মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

ছাতক পৌরসভার মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা

হাসান আহমদ
  • প্রকাশ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন পৌরসভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ তাছলিমা জান্নাত কাকলী।

গত মঙ্গলবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তিনি এ মামলা দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, গত ২২ আগস্ট ছাতক পৌর ভবনে ব্যাটারি চালিত ইজিবাইক চালক শ্রমিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাছলিমা জান্নাত কাকলিকে মেয়র তার অফিসে বসতে বলেন। অন্য সকল কাউন্সিলরদের বিদায় দিয়ে কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে তার শ্লীলতাহানি ঘটায়। পরবর্তীতে মেয়রের কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে এ নিয়ে পৌরসভা কার্যালয়ে হট্টগোলেরও সৃষ্টি হয়।

পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই মেয়র আবুল কালাম চৌধুরী বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যার ফলে প্রায় সময়ই পৌরসভার বৈঠকে শুধুমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী চলে আসতেন। একারনে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বলেও মামলায় উল্লেখ করা হয়। ছাতক পৌরসভার টানা দুইবারের নির্বাচিত সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী এ ব্যাপারে জানান, থানায় মামলা গ্রহণ না করায় তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিআইডি’র কাছে ন্যস্ত করেছেন আদালত। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তিনি কল রিসিভ করেন নি।

ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, আদালতে মামলা দায়েরের বিষয়টি তিনি শুনেছেন। নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করবেন।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca