1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ডাকাতি মামলার ফেরারি আসামি গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে ডাকাতি মামলার ফেরারি আসামি গ্রেফতার

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:::: সিলেটের বিশ্বনাথে হত্যাসহ একাধিক চুরি ও ডাকাতি মামলার ফেরারি আসামি কুখ্যাত ডাকাত আসমান আলী (৩৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মো. রইছ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, আসমান আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা, চুরি, ডাকাতি ও মারামারির পৃথক পৃথক মামলা রয়েছে।

এসব মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। তাকে গ্রেফতার করতে গোপন সংবাদের

ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজারে অভিযান করেন থানা পুলিশের এসআই আফতাবুজ্জামান রিগ্যান ও অমিত সিংহ।

এক পর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca