1. admin@haworbarta.com : admin :
গণফোরামের নির্বাহী সভাপতি এমপি মোকাব্বির খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

গণফোরামের নির্বাহী সভাপতি এমপি মোকাব্বির খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

ঢাকা থেকে সিলেটের বাস ভবনে পৌঁছার পর থেকে দলের নেতাকর্মীরা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে আসেন।

সিলেটে আসার পর গত দুই দিনে নির্বাচনী এলাকার হাজারো নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সকল প্রতিকুলতা মোকাবেলা করে এবং বৃহত্তর ঐক্য গঠনের মধ্য দিয়ে গণফোরামের প্রতি মানুষের ব্যাপক আকাংখার সৃষ্টি হয়েছে।

শনিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপি সিলেট নগরীর নবাব রোডস্থ বাস ভবনে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রায় দুই হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন এবং গণফোরামে যোগদান করেন। এ যোগদান অনুষ্ঠান রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, গণফোরামের নির্বাহী সভাপতি হওয়ায় এমপি সাহেবকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তাঁর কাছে সিলেট-২ আসনের সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি। আমরা তাঁকে ও গণফোরামকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন এবং তাঁর সফলতা কামনা করছি।

এমপি মোকাব্বির খান বলেন, এলাকার উন্নয়ন তথা সারা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এবং মুক্তিযুদ্ধের কাংখিত বৈষম্যমুক্ত ও দূর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি ও তাঁর দল অগ্রণী ভূমিকা করবে।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা গণফোরামের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী মাখন, গণফোরামের প্রবীন নেতা নির্মল চন্দ্র ধর রুনু, সিলেট মহিলা গণফোরাম নেত্রী মালেকা চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, কাজী আবুল কালাম আজাদ, আল ইসলাহ নেতা আব্দুল হান্নান,গণফোরাম নেতা মজনু মিয়া, আদনান আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল হাসিব, শফিক মিয়া, হেলাল উদ্দিনসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca